লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের নূরবাগ এলাকার একটি বিল থেকে জীবন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম বলেন, নূরবাগ এলাকার ওই বিলে টংঘর করে জীবন ও তাঁর বাবা-মা থাকতেন। জীবন সাঁতার জানতেন না। গতকাল সকালে কোনো এক সময় তিনি পানিতে পড়ে যান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।