প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামের বিল থেকে গতকাল দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে। লাশ পচে গলে বিকৃত হয়ে গেছে। অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা, পুলিশ এমনটাই মনে করছে। বিষয়টির তদন্ত চলছে।