লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌর শহরের ক্রোক স্লুইস এলাকায় খাকদোন নদ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, বেলা ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা নদে লাশটি ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ নদ থেকে লাশটি উদ্ধার করে। তাঁর বয়স ১৯-২০ বছর। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।