লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোরআমতল সাগর উপকূল থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন প্রথম আলোকে জানান, সকালে লাশটি কাদায় পড়ে থাকতে দেখে এক ব্যক্তি থানায় খবর দেন। পরে তিনি গিয়ে লাশটি উদ্ধার করেন।