লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকা থেকে গতকাল অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চাপুলিয়া এলাকার পুকুরপাড়ে একটি আমগাছের গোড়ায় গলায় রশি প্যাঁচানো অবস্থায় ওই তরুণের লাশ পড়ে ছিল। তাঁর মুখ ও চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল। সকাল ১০টার দিকে লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।