লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বাঁশঝাড় থেকে মো. রাজা (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বাড়াইপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রাজা ওই গ্রামের নূর আলমের ছেলে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে রাজার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর থানার এসআই প্রদীপ ব্যানার্জি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজা আত্মহত্যা করেছেন।