লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার নগরের পোস্তারপাড় এলাকার একটি পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ খান বলেন, লাশের পরনে সালোয়ার-কামিজ রয়েছে। গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।