লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহারে মো. সেলিম (২৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে উপজেলার মধুরখোলা গ্রামের একটি বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সেলিমকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীর ও গলায় কালচে দাগ ছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।