লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুশাইকোল গ্রামে সুভাষ চন্দ্র নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তাড়াশ থানার ওসি আবদুর রফিক জানান, অতিরিক্ত মদ পানে মাতাল হয়ে ডোবায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ