লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার হালুয়াপাড়া খাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বন্দর থানার কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আহসানউল্লাহ চৌধুরী বলেন, বিকেলে হালুয়াপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের খালে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। ১৫-১৬ দিন আগে লাশটি পানিতে ডুবেছিল।