লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের তিন দিন পর গতকাল শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় দুলাল মোল্লা (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, কচুয়া গ্রামের দুলাল মোল্লা (৫০) গত মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পর গতকাল বেলা ১১টায় গ্রামের বালি বাড়ির পুকুরে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল হাসপাতালের মর্গে পাঠায়।