লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি গ্রাম থেকে গতকাল শুক্রবার আনিছার রহমান (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আনিছার বগুড়ার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, স্থানীয় ব্যক্তিরা সকাল ১০টার দিকে বুড়াবুড়ি গ্রামের একটি কলাখেতে আনিছার রহমানের লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।