লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের দেওয়ানপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বলেন, দুই নারী ওই এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লাশ দেখে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন সেখানে যায়। পরে লোকজন পুলিশকে খবর দেয়।