প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার হাতিমারায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশের মুখমণ্ডল পুড়ে ফেলায় তাঁকে চেনা যাচ্ছিল না। নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই লাশ উদ্ধার করেন। মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের চেহারায় পোড়া দাগ রয়েছে। লাশ পড়ে থাকা স্থান ছিল পরিত্যক্ত ও ঝোপজঙ্গলে ভরা। ধারণা করা হচ্ছে, রাতের শেষ ভাগে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. হানিফ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা