প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার আড়াইহাজার-গোপালদী সড়কের কল্যান্দী মোড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৩০)। তিনি আড়াইহাজার পৌরসভার বাঘাপাড়ার জহুর আলীর ছেলে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি