লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াইল গ্রাম থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইল গ্রামের গোয়াইল বিলের পাড়ে জঙ্গলে গতকাল দুপুরে ওই নারীর লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। ময়মনসিংহ অফিস