লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের স্লুইসগেট এলাকায় মহানন্দা নদীতে নিখোঁজ আলমের (৫৫) লাশ গত সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে নদীর ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত রোববার সকাল আটটার দিকে নিখোঁজ হন আলম। তিনি বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুরতলা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডিএডি ওহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি দল রোববার সকালেই ঘটনাস্থলে পৌঁছায়। স্লুইসগেট বন্ধ করে দিয়ে খোঁজা শুরু করে দলটি। পরে বেলা একটার দিকে রাজশাহী থেকেও একটি ডুবুরি দল এসে যোগ দেয়। টানা দুই দিনের অভিযানের পর আলমের লাশ সোমবার বিকেলে উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ