লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল শুক্রবার ফাহিমা আক্তার নামের এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী মঞ্জু মিয়া পলাতক। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে বলেন, পারিবারিক কলহের জের ধরে মঞ্জু এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।