লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ কৃষক মকবুল হোসেনের (২৮) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার তিস্তা নদীর পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিংহেশ্বর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পূর্বছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন কৃষক মকবুল হোসেন। গতকাল বেলা ১১টার দিকে ঝাড়শিংহেশ্বর এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে।