লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টায় ধর্মসাগরের পশ্চিম অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে ছিল সাদা লুঙ্গি ও কালো গেঞ্জি। এ সময় তাঁর কোমরে পলিথিনে প্যাঁচানো ২০০ টাকা ছিল। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। থানার ওসি মো. আবদুর রব বলেন, গতকাল শনিবার বিকেল পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশের শরীরে কোনো জখম ছিল না। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা