লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের অক্সিজেন এলাকায় একটি ভবনের পেছন থেকে মো. রিপন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, একটি ভবনের পেছনে কাদামাটিতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, যুবকটি মাদকাসক্ত। ওই ভবনের কার্নিশ বেয়ে ওপরে উঠতে গিয়ে হয়তো কাদামাটিতে পড়ে গেছেন। ওই যুবকের কনুইয়ে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রিপন বেকার ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।