লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ গতকাল শনিবার দুপুরে মমতা আক্তার (৩৫) নামের এক গহবধূর লাশ উদ্ধার করেছে। মমতা আক্তার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের আবদুর রশিদের স্ত্রী বলে গ্রামবাসী সূত্রে জানা যায়। মৃত্যুর সঠিক কারণ জানতে মমতার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্বামীর পরিবারের পক্ষ থেকে কেউ মমতার অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। নান্দাইল মডেল থানার এএসআই সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি