লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুকুর থেকে খোকন সিকদার (৪৮) নামের ইটভাটার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গুণবাহা ইউনিয়নের আহসানুল কবীরের ইটভাটার পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি হরিহর নগর গ্রামে। তিনি আহসানুল কবীরের স্টার ব্রিক ফিল্ড নামের ইটভাটায় খণ্ডকালীন শ্রমিক ছিলেন। আহসানুল কবীর বলেন, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পাশের পুকুরে গোসল করতে নামেন খোকন। পুকুরের ভেতরের একটি টিন সরাতে গিয়ে তিনি পানির নিচে তলিয়ে যান। আধা ঘণ্টা পর অন্য শ্রমিকেরা পানি থেকে তুলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার এসআই লিয়াকত আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।