লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের অদূরের একটি ধানখেত থেকে গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার গ্রাম পুলিশের সদস্য কাসেদ আলী বলেন, ওই ধানখেতের পাশ দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় দুর্গন্ধ পান। এরপর তিনি ওই ধানখেতে গিয়ে দেখতে পান, ওই নারীর লাশ উপুড় হয়ে পড়ে আছে। পরে বিষয়টি থানায় জানানো হয়। থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, ওই নারীর লাশ গলে যাওয়ায় চেহারায় বিকৃতি ঘটেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।