লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে গতকাল রোববার ভোরে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রাকিব (১৪)। সে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইউনুস ভূঁইয়া। রাকিবের পরিবার জানায়, গত শুক্রবার সকালে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় রাকিব। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল ভোরে বাড়ির প্রবেশপথে রাকিবের লাশ পাওয়া যায়। মহিপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, রাকিবের শরীরের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।