প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নুরজাহান বেগম (৩৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের বাড়ি থেকে গতকাল রোববার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের রুস্তম আলীর মেয়ে। সানিয়াজান ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, খাওয়া শেষে গত শনিবার রাতে নুরজাহান নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে গতকাল সকালে বাড়ির লোকজন ঘরে ঢুকে তাঁর মৃতদেহ দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। জেলা সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি