লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মুক্তাহার গ্রামসংলগ্ন গাবখান চ্যানেল থেকে গতকাল সোমবার এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম জানান, গতকাল সকালে স্থানীয় লোকজন গাবখান চ্যানেলে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ওই যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। তাঁর পরনে সাদা ও হলুদ রঙের গেঞ্জি এবং গলায় পইতা রয়েছে। ধারণা করা হচ্ছে মৃত যুবক হিন্দু। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।