লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের পায়রা নদের বাঁধসংলগ্ন চর থেকে গতকাল মঙ্গলবার একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক পাইক বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটিতে পচন ধরায় শনাক্ত করা যাচ্ছে না। পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।