লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবদুল মালেক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মালেক জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিহরী এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদ বলেন, উপজেলার রূপসী এলাকায় আবদুল মালেকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আবদুল মালেক বাক্প্রতিবন্ধী ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ