লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পঞ্চু সেতুর উত্তর পাশের খালে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, লাশের মাথায় ও গলায় কোপের চিহ্ন আছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি