প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রানী গ্রামে পদ্মা নদী থেকে গত সোমবার অজ্ঞাতনামা এক যুবকের (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পদ্মা নদীতে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয় ব্যক্তিরা। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, যুবককে কয়েক দিন আগে গলা কেটে হত্যা করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি