প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আড়িয়াবাজার ঈদগাহ মাঠ-সংলগ্ন করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ শ্বাস রোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। বগুড়া প্রতিনিধি