লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ এলাকা থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রবিউল রংপুর সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পরশুরাম কচুটারি গ্রামের নাছিমউদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সকালে রাজবল্লভ সেতুর পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।