লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরুপন্নেছা (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে পুলিশ উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া গ্রামের ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে শাহাদাত হোসেন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা করেছেন। শাহাদাত হোসেন বলেন, তাঁর মা বুধবার রাত ১০টার দিকে নিজ কক্ষে ঘুমতে যান। গতকাল সকালে ঘুম থেকে উঠে তিনি মায়ের কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় দেখতে পান।