লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ভিটিহোগলাকান্দি গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আমগাছের ডালের সঙ্গে লোকটির গলায় গামছা প্যাঁচানো ছিল। তবে তাঁর পা মাটিতে কিছুটা লেগে ছিল। মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।