প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় এক হিজড়ার (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোমনাতি ইউনিয়নের মৌজা গোমনাতি গ্রামের বাঁধেরপাড় এলাকায় একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী বলেন, গতকাল বুধবার সকাল আটটার দিকে ভুট্টাখেতে গলা কাটা লাশ দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নীলফামারী প্রতিনিধি