লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাদারটেকে একটি নর্দমা থেকে গতকাল শুক্রবার সকালে মো. জুয়েল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার পুলিশ জানায়, থানার মাদারটেকের নতুন পাড়ার একটি নর্দমা থেকে জুয়েলের লাশ উদ্ধার করা হয়। তাঁর ডান হাতে একটি পাটের রশি বাঁধা ছিল। তিনি নতুন পাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন এবং ফকিরাপুলে একটি ওষুধের দোকানে চাকরি করতেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় বোঝা গেছে, এক দিন আগে জুয়েলের মৃত্যু হয়েছে।