লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বৈরাগীরদোপ এলাকা থেকে গতকাল সোমবার হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোয়ালন্দ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন বৈরাগীরদোপ এলাকায় একটি খালে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।