লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর কেরাণীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরের (১৪) গলা জবাই করা ছিল। তার পরনে ধূসর রঙের প্যান্ট ও নীল রঙের গেঞ্জি ছিল। তার পরিচয় জানা যায়নি। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।