লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের আলামিন নগর এলাকার একটি ডোবা থেকে গতকাল শনিবার দুপুরে আবদুল জলিল (৪০) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আবদুল জলিল শহরের পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী সীমা বেগম জানান, জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করেছে প্রতিপক্ষ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি।