লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর সদর উপজেলায় মিলন মিয়া নামের এক টেক্সটাইল মিল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ দোগাদী গ্রামে। তিনি কর্মসূত্রে নরসিংদীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিবেশীরা জানায়, গত বৃহস্পতিবার মিলন মিয়া (৪২) স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যান। পরদিন রাতে ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সদর থানার মাধবদী ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।