লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় গতকাল রোববার সকালে পুলিশ খিলক্ষেতে বালু নদের পাড় থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মফিজুর রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে তিনি খিলক্ষেতের বাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেননি। গতকাল রোববার দুপুরে পুলিশ স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে দেলনা এলাকার বালু নদের পাড় থেকে মফিজের লাশ উদ্ধার করে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।