লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিয়ানগর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ সানজিদা বেগম নামের এক কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিলোত্পল দে বলেন, নিহত কিশোরীর মাথায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় ইয়াকুব আলী হত্যা মামলা করেছেন।