লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া সেতুর নিচ থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, সকাল আটটার দিকে টাটকী খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।