লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার একটি গজারি বন থেকে গতকাল শুক্রবার বিকেলে এনামুল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি গবিন্দগঞ্জের গাইবান্দা গ্রামে। পুলিশের ধারণা, এনামুলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।