লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার একটি ডোবা থেকে গতকাল রোববার সকালে রাজু মিয়া (১৬) নামের হাঁসের খামারের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার জোয়ারিয়া গ্রামে। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. লিটন মিয়া (২৩) নামের স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করা হয়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা প্রথম আলোকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।