লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হাটকান্দা গ্রাম থেকে গত শুক্রবার রাতে দুলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, দুলাল মিয়ার স্ত্রী জুলেখা খাতুন প্রতিদিনের মতো ঝিয়ের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।