লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের পৈলানপুর এলাকায় ইছামতী নদী থেকে গতকাল মঙ্গলবার সকালে এক নারীর (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই নারীর লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। তাঁর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।