লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আনন্দবাজার এলাকার একটি জুতার কারখানা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার শবে বরাতের রাতে সুমন মিয়া (২৪) নামে ওই শ্রমিককে হত্যা করা হয়। গতকাল বুধবার ভোরে শাহবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে শাহবাগ থানায় খবর আসে ৯/২, আনন্দবাজারে একটি টিনের ছাপরার জুতার কারখানায় এক যুবকের গলাকাটা লাশ পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার পুলিশ ওই কারখানায় গিয়ে দরজা ভেঙে সুমনের গলাকাটা লাশ উদ্ধার করে।