লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি-দিহিপাড়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল সোমবার খায়রুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, গতকাল পুকুরে খায়রুলের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।